ads

LATEST UPDATES
Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts

Monday, May 6, 2019

এসএসসিতে জিপিএ-৫ এগিয়ে মেয়েরা




এ বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়েদের সংখ্যা বেশি।
সোমবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। এর মধ্যে ৫২ হাজার ১১০ জন ছাত্র এবং ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। অর্থাৎ ছেলের চেয়ে জিপি-৫ প্রাপ্ত মেয়ের সংখ্যা ১ হাজার ৩৭৪ জন বেশি।
সোমবার রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলের সার-সংক্ষেপ তুলে ধরেন।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট ২১ লাখ ২৭ হাজার ৮১৫ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যেও মেয়েদের সংখ্যা বেশি। বাসস
ইত্তেফাক/ইউবি

এসএসসি ও সমমানে পাসের হার ৮২.২০




চলতি বছর এসএসসি ও সমমানে পাসের হার ৮২.২০ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে শতকরা ৪.৪৩ ভাগ। মোট জিপিএ-৫ এক লাখ ৫ হাজার ৫৯৪ জন। মোট পাসের হার বৃদ্ধি পেলেও জিপিএ-৫ প্রাপ্তির হার কমেছে।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন।
গত রবছর এ পরীক্ষায় ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী শিক্ষার্থী পাস করেছিল, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে দশমিক ৪ শতাংশ ৪৩। তবে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার ৩৫ জন।
এবার এসএসসিতে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হয় ৫ মার্চ। মাদরাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৬ মার্চ।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নিয়েছেন। এদের মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।
ইত্তেফাক/কেআই
 

Top