ads

LATEST UPDATES
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

Monday, May 6, 2019

রমজানে মুসলমানদেরকে ট্রাম্পের অভিনন্দন




পবিত্র রমজানে সারা বিশ্বের মুসলমানদের প্রতি অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পবিত্র এই মাসের শিক্ষাকে ব্যবহার করে যে কেউ অধিক সম্প্রীতি ও শ্রদ্ধাশীল সমাজ গড়ে তুলতে পারেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
পবিত্র রমজান মাস উপলক্ষে রোববার হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেন, আমাদেরকে যে রহমত দেয়া হয়েছে তার প্রতিফলন ঘটানোর একটি সুযোগ পুরো এই একমাস। পরস্পরের প্রতি অধিক সংসর্গ গড়ে তোলার সুযোগ এটি। আমার সঙ্গে যুক্তরাষ্ট্রের এবং সারা বিশ্বের মুসলিমদেরকে এই মাসের রহমতের বিষয়ে সবার প্রতি শুভেচ্ছা জানাতে যোগ দিয়েছেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।
পবিত্র রমজান মাসে মুসলমানরা রোজা রাখে, দানশীল হয়, নামাজ আদায়ে অধিক মনোযোগী হয় এবং বেশি বেশি কুরআন তেলাওয়াত করে। ট্রাম্প বলেন, ‘এসবের মাধ্যমে তারা ধর্মীয় যাত্রায় নতুন করে আগ্রহী হয় এবং আল্লাহর অনুগ্রহ ও ক্ষমা পেতে আরো সচেষ্ট হয়।’

তুরস্কের বৃহত্তম মসজিদ উদ্বোধন



তুরস্কের বৃহত্তম মসজিদ উদ্বোধন করলেন প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। শুক্রবার অটোমান এবং সেলজুক স্থাপত্য শৈলী সমন্বয় করে তৈরি ক্যামলিকা নামের এই মসজিদটি উদ্বোধন করেন তিনি। এতে এক সঙ্গে ৬৩,০০০ মুসল্লি নামাজ পড়তে পারবেন। ডেইলি সাবাহর বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউজ রিপাবলিক। প্রতিবেদনে বলা হয়, ক্যামলিকা মসজিদটির নির্মাণ শুরু হয় ২০১৩ সালে। এর আগে তুরস্কের বৃহত্তম মসজিদটি ছিল ১৯৯৮ সালে নির্মিত দক্ষিণাঞ্চলের আদানার সাবানসি কেন্দ্রীয় মসজিদ। এর ধারণ ক্ষমতা ছিল ২৮,৫০০। উদ্বোধনের সময় এরদোগান বলেন, ‘ধর্মের নামে ধর্মীয় প্রার্থনার জায়গায় ও সাধারণ মানুষের প্রতিষ্ঠানে হামলা জিহাদ নয়, সন্ত্রাসবাদ। তিনি বলেন, ‘যারা মসজিদে বা গীর্জায় হামলা করে তারা একই অন্ধকার মানসিকতার, তারা সবাই মানবতার শত্রু।’ মসজিদটিতে ছয়টি মিনার রয়েছে, এগুলো ইসলামের ছয়টি দিক প্রতিনিধিত্ব করে, যেগুলো হচ্ছে, এক আল্লাহ, নব্যুওয়াত, ফেরেশতাগণে বিশ্বাস, পবিত্র কুরআন শরীফে বিশ্বাস, কেয়ামত এবং ইসলামের জীবন-বিধান। মসজিদ প্রাঙ্গণে তুর্কি ইসলামী শিল্পের একটি যাদুঘর, একটি গ্রন্থাগার, গ্যালারি, সম্মেলন হল এবং বিভিন্ন কর্মশালা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আলবেনিয়ার প্রেসিডেন্ট আলির মেটা, গিনির প্রেসিডেন্ট আলফা কন্ডে, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল, ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইসহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। নিউজ রিপাবলিক।

অস্ট্রেলিয়ার জার্সিতে দেখা গেল ওয়ার্নার-স্মিথকে






আক্রমণাত্মক শুরু পর ইনিংস লম্বা করতে পারেননি ওয়ার্নার। ছবি: এএফপিঅবশেষে ফিরলেন তারা। নিষেধাজ্ঞা কাটিয়ে এসেছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও অস্ট্রেলিয়া দলের প্রসঙ্গ এলেই ব্যবহার করা হয়েছে ‘ফিরছেন’ শব্দ। সেটাকে ফিরলেন লেখা গেল আজ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া দল। এ দুজনের ফেরার দিনে কষ্টার্জিত এক জয় নিয়ে মাঠ ছড়তে পেরেছে অস্ট্রেলিয়া দল।

নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর হলেও অস্ট্রেলিয়া দলে স্মিথ-ওয়ার্নারের ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। পাকিস্তানের বিপক্ষে শেষ কয়েকটি ম্যাচে নেওয়ার সুযোগ থাকলেও অস্ট্রেলিয়া সেটা করেনি, আইপিএলেই ব্যস্ত ছিলেন সাবেক অধিনায়ক ও সহ অধিনায়ক। নিউজিল্যান্ড একাদশের অস্ট্রেলিয়া সফর উপলক্ষেই অবশেষে হলুদ জার্সিতে দেখা গেল ওয়ার্নার স্মিথকে। ব্যাটিং অনুশীলনটা অবশ্য ভালো হয়নি খুব একটা। অপরিচিত পজিশনে নেমে ৩৯ রান করেছেন ওয়ার্নার। টেস্ট ম্যাচের ছন্দে ২২ রান করেছেন স্মিথ।


তিনটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে অনুশীলনটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ২১৬ রানের লক্ষ্যে নেমে ২ উইকেটে ১২২ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকেই ধস নামে ব্যাটিং লাইনআপে। ২০৫ রানে ৯ উইকেট হারিয়ে ফেলা দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন জ্যাসন বেহরেনডর্ফ ও অ্যাডাম জাম্পা।

স্মিথের প্রত্যাবর্তন আশানুরূপ হয়নি। ছবি: এএফপিআইপিএলে দুর্দান্ত ফর্মে থাকার পরও আজ দলের ইনিংস শুরু করার দায়িত্ব দেওয়া হয়নি ওয়ার্নারকে। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার হয়ে নিয়মিত ইনিংস ওপেন করেছেন উসমান খাজা ও অ্যারন ফিঞ্চ। কিন্তু ওয়ার্নারকে খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি। পঞ্চম বলেই নামতে হয়েছে তাঁকে। জাতীয় দলে প্রত্যাবর্তনে একটু অস্থির মনে হয়েছে ওয়ার্নারকে। কোনো রান তোলার আগেই গালিতে ক্যাচ দিয়েছিলেন। সে যাত্রা বেঁচে যাওয়ার পর ৪৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে আউট হয়েছেন ওয়ার্নার। ওয়ার্নারের বিদায়ের পর উইকেটে আসেন স্মিথ।

ওয়ার্নারের উল্টো পথে হেঁটেছেন স্মিথ। ২২ রান তুলতে ২টি চার মেরেছেন কিন্তু খেলেছেন ৪৩ বল। স্মিথের আগেই ফিরে গেছেন অধিনায়ক ফিঞ্চও (৫২)। নিয়মিত ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে নাথান কোল্টার-নাইল না দাঁড়িয়ে গেলে হারতে হতো অস্ট্রেলিয়া। ৩৬ বলে কোল্টার-নাইলের ৩৪ রানের ইনিংসের ফলেই ১৪ রান তুলতে ৫ ওভারের বেশি খেলার সুযোগ পেয়েছেন জাম্পা ও বেহরেনডর্ফ।

বিশ্বকাপের পাঁচজন খেলোয়াড় আছেন নিউজিল্যান্ড একাদশে। এদের বিপক্ষে অস্ট্রেলিয়ান পেসারদের অনুশীলনটা ভালোই হয়েছে। প্যাট কামিন্স, বেহরেনডর্ফ ও কোল্টার-নাইল তিনজনই ৩ উইকেট করে পেয়েছেন। কামিন্স প্রথম দুইটিই পেয়েছেন ইনিংসের প্রথম ওভারে। এর পর নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের চমক ব্লান্ডেল (৭৭) দায়িত্ব বুঝে নিয়েছেন। ইয়ংকে (৬০) সঙ্গে নিয়ে দলকে ভালো ভিত্তি এনে দিয়েছিলেন। এরপরও নিউজিল্যান্ড একাদশের স্কোর বড় হতে দেননি কোল্টার-নাইল (৩/৪৪), বেহরেনডর্ফ (৩/৩৪) ও কামিন্স (৩/৩৬)। অন্য উইকেটটি পেয়েছেন জাম্পা (১/৩১)।
 

Top